স্বাস্থ্য

বারবার অসুস্থ হচ্ছেন? কারণ হতে পারে শরীরে প্রোটিনের ঘাটতি

প্রোটিন শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা, হরমোন ও এনজাইম তৈরিতে এর বড় ভূমিকা রয়েছে। তাই শরীরে প্রোটিনের অভাব হলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সারাক্ষণ ক্লান্তি, দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের পরও শক্তি না ফেরার মতো লক্ষণ প্রোটিনের ঘাটতির ইঙ্গিত হতে পারে। পাশাপাশি পেশিশক্তি কমে যাওয়া, চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া এবং নখ ভঙ্গুর হওয়াও এই সমস্যার সাধারণ লক্ষণ। বারবার সংক্রমণ হওয়া বা ক্ষত শুকোতে বেশি সময় লাগলেও সতর্ক হওয়া জরুরি।

এছাড়া অতিরিক্ত খিদে পাওয়া, মনোযোগে ঘাটতি, মেজাজের পরিবর্তন এবং শরীরের বিভিন্ন অংশে ফোলাভাবও প্রোটিনের অভাবের কারণে দেখা দিতে পারে।

এই সমস্যা এড়াতে প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, মাছ, মুরগির মাংস, দুধ ও দুগ্ধজাত খাবার, ডাল, ছোলা, রাজমা, সয়াবিন, টোফু, বাদাম ও বিভিন্ন বীজ রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। দীর্ঘদিন ধরে একাধিক লক্ষণ দেখা দিলে নিজে থেকে প্রোটিন সাপ্লিমেন্ট না খেয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.