ক্রাইম

রেল পুলিশের ফাঁদে রোহিঙ্গা, হাওড়া থেকে ধৃত ৪

হাওড়া ও শালিমার থেকে ৪ জন রোহিঙ্গাকে ধরল জিআরপি। এদের মধ্যে একজন মহিলা ও এক নাবালোক ও রয়েছে। ধৃত ৪ জন মহম্মদ আলম, দিলাদার বেগম, রিয়াজুল আলম ও রবিউল আলম।

আলমকে হাওড়া স্টেশন চত্বর থেকে ও বাকি ৩ জনকে শালিমার থেকে আটক করা হয়েছে। আলম সিঙ্গাপুর থেকে বাংলাদেশের রিফিউজি শিবিরে এসেছিলেন। সেখান থেকে ভারতে এসে হাওড়া স্টেশন হয়ে দক্ষিণ ভারতের ট্রেন ধরতে যাচ্ছিলেন। শালিমার থেকে ধৃত ৩ জন বাংলাদেশের কক্সবাজার এলাকায় শরণার্থী শিবিরে থাকতেন। এদের মধ্যে নাবালক রবিউলয়ের বয়স ১২। তাদের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে। তাদের কাছে পাসপোর্ট সহ ভারতে আসার বৈধ কোনও কাগজপত্র ছিল না। দিলাদার বেগমের দাবি তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল। তবে কিভাবে এবং কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছিলেন তা স্পষ্ট নয়। ঘটনার পুলিশি তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.