রাতের হাইওয়েতে মুহূর্তেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারল একটি গাড়ি। সংঘর্ষের জেরে প্রাণ হারালেন গাড়িতে থাকা ৮ জন। মৃতদের সকলেই ছাত্র বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ কেরলের থ্রিশূর জেলার কাইপামঙ্গলম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুবায়ুর থেকে কোদুনগাল্লুরের দিকে যাচ্ছিল গাড়িটি। পানামবিক্কুনুর হাইওয়েতে দাঁড়িয়ে থাকা লরিটিকে আচমকাই ধাক্কা দেয় সেটি।
দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলকর্মীরা। গাড়ির ভিতর থেকে আটজনকে উদ্ধার করা হলেও কারও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। মৃতদেহগুলি থ্রিশূর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।







