ক্রাইমজেলা

কাশ্মীরি জঙ্গিদের অস্ত্র খড়দহে কীভাবে এল? তদন্তে চমক

উত্তর ২৪ পরগনার খড়দহে উত্তেজনা চরমে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পানিহাটি সংলগ্ন এলাকার বাসিন্দা নঈম আলির বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি দেশি পাইপ গান, তিনটি রিভলভার, একটি স্টেন গান এবং বিপুল পরিমাণ কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে স্টেন গানটি পাওয়া গিয়েছে, তা সাধারণত কাশ্মীরের জঙ্গিরা ব্যবহার করে।

ঘটনার পর থেকেই পলাতক নঈম আলি। যদিও পরে আগারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, অস্ত্রগুলি সে বাইরে থেকে সংগ্রহ করেছিল। তবে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কেন এবং কী উদ্দেশ্যে তার বাড়িতে রাখা হয়েছিল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। আজই তাকে আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নঈম আলি পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ। এই তথ্য সামনে আসতেই ঘটনার রাজনৈতিক রং স্পষ্ট হয়ে উঠেছে।

এ নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কটাক্ষ করে বলেন, “ওই এলাকায় তৃণমূলকে টাকা না দিয়ে একটা ইঁটও গাঁথা যায় না। এইসব অস্ত্র দিয়েই তৃণমূল সন্ত্রাস চালায়। এখন নাটক করছে পুলিশ।”

এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হবে। খড়দহে বেআইনি অস্ত্র উদ্ধার কাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.