শহর কলকাতার বুকে পরপর অগ্নিকান্ডের ঘটনা। নারকেলডাঙার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার ৪৮ ঘন্টার মাথায় পায়ের শহরের বুকে ঝলসে গেল একের পর এক বস্তি। তারাতলার ক্যাপিটি কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ড। দুর্ঘটনাস্থল পরিদর্শনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই ঘটনায় পুড়ে ছাই কমপক্ষে ২৫ টি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছয়টি ইঞ্জিন
গত শনিবার রাতে আগুন লেগেছিল নারকেলডাঙার বসতিতে। যেখানে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় একজন। এরপর দুদিন কাটতে না কাটতে তারাতলায় বিধ্বংসী অগ্নিকান্ড। আচমকাই ওই ঝুপড়ির একটি বাড়িতে আগুন লাগে। তারপরেই মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক ঝুপড়িতে। এইভাবে ভস্মিভূত হয়ে যায় ২৫ টি ঝুপড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই দমকলের ৪টি ইঞ্জিন ও কলকাতা পোর্ট ট্রাস্টের আরও ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনল।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে শর্ট সার্কিটের কারণে। তবে নির্দিষ্টভাবে কারণ জানার জন্য তদন্ত চলছে। ইতিমধ্যেই দুর্ঘটন স্থল পরিদর্শন এসে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন মহানগরীক ফিরা হাকিম। এমনকি তড়িঘড়ি দুর্ঘটনা স্থলে পৌঁছে দুর্ঘটনা গ্রস্থ মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান। তবেই দুর্ঘটনার ফলে প্রবল সঙ্কটের মধ্যে পরেছে বেশকিছু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।







