বিনোদন

কলকাতায় এসে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজের প্রচারে ঝড় তুললেন আরিফিন শুভ

বড় কাস্ট নিয়ে ওটিটি’তে আসতে চলেছে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজ। এই সিরিজে থাকবে একাধিক চমক। তবে চমক শুধু মাত্র কাস্টেই লুকিয়ে আছে এমনটা ভাবলে খুব ভুল হবে। এই ওয়েব সিরিজের গল্পে থাকবে কলকাতা শহরের আবেগের ছোঁয়া। এবার এই ওয়েব সিরিজের প্রচারের জন্য কলকাতায় আয়োজিত হয় একজন জমজমাট অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিল এক ঝাঁক তারকা।

১৯৭১ সাল বলতেই সকলের মনে ভেসে ওঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি। সেই সময় শহর কলকাতার কি চিত্র ছিল সেটা বর্তমান প্রজন্মের কাছে বেশির ভাগ মানুষেরই অজানা রয়েছে। এবার সেই সময়ের কলকাতার পরিস্থিতি নিয়ে গড়ে উঠেছে ‘জ্যাজ সিটি’। এবার এই সিরিজের প্রচারে কলকাতায় এসেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এরইমধ্যে দর্শক মহলে আলোড়ন ফেলেছে সম্প্রতি মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজ ট্রেলার। যার প্রয়োজনের দায়িত্ব পালন করছেন প্রসেনজিৎ ঘরণী অর্পিতা চট্টোপাধ্যায়।
এছাড়াও এই ওয়েব সিরিজের পরিচালনা করেছে সৌমিক সেন।

পাশাপাশি এই সিরিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্র, শান্তনু ঘটক, সায়নদীপ সেন, শতাফ ফিগার, শ্রেয়া ভট্টাচার্য সহ বহু তারকাকে। এমনকি এই ব্যক্তিদের নায়ক যে আরিফিন শুভ তার বলার অপেক্ষা রাখে না। এবার নায়ক এই সিরিজের ধরা দিচ্ছেন ‘জিমি’। এছাড়াও এই ওয়েব সিরিজ শুধুমাত্র একটি ভাষায় পর্দায় আসবে এমনটাও না। বরং এই ওয়েব সিরিজের গল্প দেখা যাবে বাংলা, হিন্দি, ইংরেজি ও উর্দু এই চার ভাষায়। সব মিলিয়ে এই জমজমাট ওয়েব সিরিজ সনি লাইভ প্লাটফর্মে মুক্তি পাবে আগামী ১৯শে। তার আগে জমজমাট সিরিজের প্রোমোশনে মেতে উঠেছে গোটা ‘জ্যাজ সিটি’ টিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.