আবহাওয়া

বৃষ্টির দাপট কাটছে! পুজোর মুখে কেমন থাকবে বাংলার আবহাওয়া, জানাল হাওয়া অফিস

পুজোর আগে আপাতত স্বস্তির খবর বাংলার আবহাওয়ায়। আগামী সোমবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃহস্পতি ও শুক্রবার কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। শুক্রবার এই তালিকায় যুক্ত হতে পারে পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদও। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

শুক্রবারের পর থেকে সোমবার পর্যন্ত ফের কমবে বৃষ্টির সম্ভাবনা। বরং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে সেখানেও বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

এদিকে বঙ্গোপসাগরে এখনও সতর্কতা রয়েছে। বাংলাদেশ ও মায়ানমার উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকতে পারে। উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার সন্ধ্যা পর্যন্ত মৎস্যজীবীদের ওই গভীর সমুদ্র এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ও শুক্রবার দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.