নিজস্ব সংবাদদাতা : জলের আরেক নাম জীবন। আমাদের জীবনের জলের ভূমিকা অনস্বীকার্য। গ্রীষ্মকালে প্রত্যেক ২০ থেকে ২৫ মিনিট অন্তর শরীরে জলের প্রয়োজন।
তবে ভুল উপায়ে জল পান করার পদ্ধতি আমাদের শরীরে ডেকে আনতে পারে নানান রোগ। দাঁড়িয়ে জল পান করলে হতে পারেন নানা রোগ বা সমস্যা। সেগুলো নিয়েই আজ আলোচনা করবো।
কিডনির সমস্যা-
দাঁড়িয়ে জল পান করলে কিডনির কিডনির সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি আপনার কিডনির রোগ থাকে তবে দাঁড়িয়ে জল পান করা আরো বিপদ ডেকে আনতে পারে। এটি আপনার আরও সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই ভালো করে বসে জল পান করুন।
ফুসফুসের রোগ-
ফুসফুসের রোগ থাকলে জল দাঁড়িয়ে পান করা মোটেই উচিত নয়। দাঁড়িয়ে জল পান করার সময় শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এইজন্যই ফুসফুস থেকে শরীরের ওপর খারাপ প্রভাব পরে।
হজমে সমস্যা-
এইভাবে জল পান করলে হজমের সমস্যা হতে পারে। কারণ দাঁড়িয়ে জল পান করলে তা খুব দ্রুত পেটে প্রবেশ করে এবং নিচের অংশে ধাক্কা খায়। এই আঘাতের ফলে পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
অন্যান্য রোগ-
দাঁড়িয়ে জল পান করলে জয়েন্ট গুলোতে সমস্যা হয়। এর ফলে শরীরে বাতের সমস্যা দেখা দেয় । দাঁড়িয়ে জল খেলে স্নায়ুতেও টান লাগে। শরীরের তরল পদার্থের পরিমাণ বেড়ে যায়। এর জন্যই জয়েন্টের ব্যথাও বৃদ্ধি পায়। দাঁড়িয়ে জল পান করলে কিন্তু তৃষ্ণা কখনোই মেটে না। বারে বারেই আপনার জল খেতে ইচ্ছা করবে।







