যত দিন যাচ্ছে ধীরে ধীরে হিমবাহে চির ধরছে। এবার সেই বরফ গলে যাবার ফলে, সেখান থেকে ঘুমিয়ে থাকা পোকারা জেগে উঠছে। এতদিন সেইসব কৃমির মতো পোকারা সাইবেরিয়ায় বরফে জমা হ্রদের (Siberian permafrost) ভেতরে ঘুমিয়ে ছিল। সেইসব মৃত্যুদূতের বরফ গলে গেলেই আবার ঘুম ভাঙবে।
বরফ-মাটির নীচে থাকা এত বছরের সুপ্ত ব্যাকটেরিয়া (Bacteria), ভাইরাস মুক্ত হয়ে জেগে উঠছে এবার। হাজার হাজার বছরের পুরনো পোকাদেরও ঘুম ভাঙছে। সরীসৃপ প্রাণীরা যেমন শীতকালে ঘুমিয়ে থাকে, ঠিক তেমন এই পোকাগুলো বরফের নিচে ঘুমিয়ে থাকে। কিন্তু তাদের মৃত্যু হয় নি, তাদের শুধু শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। তারা সুপ্ত অবস্থায় বরফ সমাধিতে ছিল। এই অবস্থাকেই ক্রিপটোবায়োসিস বলা হয়। বরফ গলে গেলেই এবার তারা, তাদের সাধারণ জীবন ফিরে যাবে।
বিজ্ঞানীরা তিব্বতীয় মালভূমিতে দুটি হিমবাহের মধ্যে ১৫ হাজার বছরের ভাইরাসের হদিশ পেয়েছেন। বরফের নিচ থেকে ৩৩ রকমের ভাইরাসের খোঁজ মিলেছে, যার মধ্যে ২৮টি নতুন ভাইরাস।গবেষকরা বলছেন, বরফের মধ্যে কম তাপমাত্রায় থাকায় এইসব ভাইরাসের জিন এখনও সক্রিয় রয়েছে। যা পৃথিবীর জন্য অত্যন্ত ক্ষতিকর।







