স্কুল ছাত্রীকে লাগাতার ধর্ষণ ? সম্প্রতি আচমকাই অসুস্থ হয়ে পড়ে , সেই নাবালিকা । তারপর তার গতিবিধি দেখে তার মায়ের কিছুটা সন্দেহ হয় । খতিয়ে দেখতেই, ছাদ ভেঙে পড়ে । বাগুইআটি থানায় ৫ প্রতিবেশীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা ।
জানা গিয়েছে , বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই এগারো বছর বয়সি নাবালিকা । তবে স্কুল ছাত্রী ওই নাবালিকাকে দীর্ঘদিন ধরে লাগাতার ধর্ষণ করা হতো বলেই অভিযোগ । পৈশাচিক লালোসার জেরেই, তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ । এমনকি অভিযুক্তরাও নাবালক বলেই জানা গিয়েছে ।
ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে , প্রতিবেশী ৫ নাবালকের বিরুদ্ধে , বাগুইআটি থানায় দায়ের করা হয় অভিযোগ । পকসো আইনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ইতিমধ্যেই ওই ৫ অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে । জানা গিয়েছে , তাদের সকলের বিরুদ্ধেই ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, অপরাধমূলক ভিত্তি প্রদর্শন এবং পকসোর ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা এবং ধৃতদের মেডিকেল পরীক্ষাও করানো হয়েছে । তবে এটি ধর্ষণ নাকি গণধর্ষণ , সেবিষয়ে এখনও তদন্ত চলছে ।
প্রসঙ্গত , ধৃতরা প্রত্যেকেই ১৮ বছর বয়সীর নীচে বলে জানা গিয়েছে । তাই অভিযুক্ত কিশোরদের গ্রেফতার করার পর , তাদের সবাইকেই সরকারি হোমে পাঠানো হয়েছে। পুলিশের তরফে গোটা ঘটনার তদন্ত চালানো হচ্ছে ।







