অফবিটরাজ্য

শেষ হতেই শুরু পরের বছরের অপেক্ষা, জেনে নিন ২০২৬ সালের দুর্গাপূজার দিনক্ষণ

বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সবেমাত্র শেষ হলো। কিন্তু উৎসবপ্রিয় বাঙালির মন এখনই পাড়ি দিয়েছে আগামী বছরের দিকে। লক্ষ্মীপূজা, কালীপূজা বা বড়দিনের মতো উৎসবগুলো সামনে থাকলেও, দুর্গাপূজার আবেগের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। তাই নবমীর রাত থেকেই শুরু হয়ে গিয়েছে ২০২৬ সালের পুজো কবে পড়ছে, সেই খোঁজখবর। শুধু দুর্গাপূজাই নয়, পরের বছর অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসবের দিনগুলি নিয়েও এখন থেকেই উৎসাহ দেখা যাচ্ছে বাঙালি মহলে। আগামী বছর দুর্গাপূজা শুরু হচ্ছে অক্টোবরের মাঝামাঝি, যা নিয়ে উৎসবপ্রেমীদের মনে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।

পঞ্জিকা অনুসারে, ২০২৬ সালে ১০ অক্টোবর শনিবার হবে মহালয়া। এরপর দুর্গাপূজার প্রধান পর্ব শুরু হবে তৃতীয় সপ্তাহে। পঞ্চমী ১৬ অক্টোবর শুক্রবার এবং ষষ্ঠী ১৭ অক্টোবর শনিবার। এরপর সপ্তমী ১৮ অক্টোবর রবিবার, অষ্টমী ১৯ অক্টোবর সোমবার, নবমী ২০ অক্টোবর মঙ্গলবার এবং বিজয়া দশমী ২১ অক্টোবর বুধবার। পুজো দেরিতে হওয়ায় আবহাওয়া নিয়ে বাঙালির আশা বেড়েছে। অনেকেই মনে করছেন, অক্টোবরের এই সময়ে তাপমাত্রা ও আর্দ্রতা কম থাকবে, ফলে স্বস্তিতে মণ্ডপে মণ্ডপে ঘোরা যাবে। এছাড়াও, আগামী বছর লক্ষ্মীপুজো ২৫ অক্টোবর রবিবার এবং কালীপুজো ৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়ার পূর্বাভাস এখনই নিশ্চিতভাবে দেওয়া না গেলেও, বৃষ্টিহীন উৎসবের আশা নিয়েই শুরু হলো বাঙালির নতুন বছরের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.