আগেও পুজোর সময় , অ্যাড শুটের জন্য বাংলা ভাষায় কথা বলতে দেখা গিয়েছে ভারতীয় তারকা খেলোয়াড় বিরাট কোহলি । এবার আবারো বাংলা ভাষা শোনা গেলো বিরাটের মুখে। সম্প্রতি শেষ হয়েছে , বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ । টেস্ট শেষের পর , বাংলাদেশী খেলোয়াড় , মেহেদি হাসান মিরাজের কাছ থেকে একটি ব্যাট উপহার পান বিরাট । সেটি পেয়ে বিরাট বাংলায় জবাব দেওয়ায় , উচ্ছসিত , বিরাটের বাঙালি অনুরাগীরা ।
নিজের সংস্থার তরফে তৈরি হওয়া ব্যাট , মেহেদি উপহার দিয়েছিলেন বিরাটকে । তারপরেই বিরাট ও মেহেদির কথপোকথন চলাকালীন বিরাট হঠাৎ বাংলায় বলে ওঠেন , ” খুব ভালো আছি ” । বিরাট আরো বলেন , “খুব ভাল ব্যাট। আমি চাই তুমি খুব ভাল খেল। তোমার সংস্থার তৈরি ব্যাটের মান খুব ভাল। এ ভাবেই কাজ করে যাও এবং ক্রিকেটারদের ভাল ব্যাট উপহার দাও।” তবে বিরাটের মুখে বাংলা শুনে রীতিমতো চমকেই যান মেহেদি ।
ভারত – বাংলাদেশ শেষে , বিরাট শুধু ব্যাট উপহারই পাননি , উপহার দিয়েও ছিলেন একজনকে । সেই ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে । প্রাক্তন বাংলাদেশী অধিনায়ক শাকিব আল হাসানকে ব্যাট উপহার দেন কোহলি । খেলা শেষ হওয়ার পর , বিরাটকে দেখা যায় ব্যাট হতে সাজঘর থেকে বেরিয়ে আসতে । তবে প্রথমে বোঝা যায়নি , কাকে ব্যাট উপহার দেবেন বিরাট । তারপরেই শাকিবের কাছে গিয়ে , তাঁকে নিজের ব্যাটটি উপহার দেন কোহলি ।







