রাজনীতি

২০২৯-এর লড়াইয়ের আগেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি! ডায়মন্ড হারবার নিয়ে শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই চ্যালেঞ্জেরই পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, দল সুযোগ দিলে আগামী লোকসভা নির্বাচনেও ডায়মন্ড হারবার থেকেই লড়বেন তিনি।
শুক্রবার বারুইপুরের সভা থেকে শুভেন্দু দাবি করেন, ২০২৯ সালে অভিষেক যত ভোটে জিতেছিলেন, তার চেয়ে অন্তত একটি ভোট বেশি পেয়ে তাঁকে হারাবেন। পাল্টা অভিষেক বলেন, “পার্টি যদি সুযোগ দেয়, তাহলে আমি ডায়মন্ড হারবারেই দাঁড়াব।” একইসঙ্গে কাঁথি যাওয়ার কথাও জানিয়ে তাঁর মন্তব্য, তিনি এলাকা ছেড়ে পালিয়ে যাননি।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির অভিযোগ প্রসঙ্গে অর্জুন সিংকে পাল্টা আক্রমণ করেন অভিষেক। তাঁর দাবি, অভিযোগের সত্যতা থাকলে ইডি-সিবিআই তদন্ত করুক, প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হোক। তবে কোনওভাবেই মাথা নত করবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার পুলিশ আধিকারিকদের চিহ্নিত করে রাখার মন্তব্য ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তার জবাবে অভিষেককে কটাক্ষ করেছিলেন শুভেন্দু। সব মিলিয়ে ২০২৯-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই তুঙ্গে উঠেছে অভিষেক-শুভেন্দু রাজনৈতিক তরজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.