নিজস্ব সংবাদদাতা : আজ বহরমপুর ঋত্বিক সদনে কলকাতা সংবেদ এবং এসপিএমএস এর যৌথ উদ্যোগে সমাজে যারা নির্যাতিতা তাদের নিয়ে কাজ করেন বলে জানান শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন সোমা ভৌমিক। তিনি বলেন আমাদের এই কর্মকাণ্ড সারা বছরই চলতে থাকে। আমরা কখনোই নির্যাতিতাদের ছেড়ে দেই না ,আমরা তাদের পাশে সব সময় থাকি। তিনি আরো বলেন যারা সমাজে নির্যাতিতা হয়েছেন তাদেরকে আমরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করে থাকি। তিনি আরো বলেন আমরা ৩০ শে জুলাই কে সামনে রেখে আজকে এই প্রোগ্রামটা এখানে করছি। কেউ যাতে বাদ না পরে, কোন সারভাইবার বাদ না পরে, তারা যাতে ট্রাফিকারের দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারে সেই জন্য তাদেরকে এই সংস্থার পক্ষ থেকে সাপোর্ট দেয়া হয় বলে জানান সোমা ভৌমিক।
বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে যেমন বাচ্চাদেরকে চাইল প্রোডাকশনের মধ্যে যুক্ত করা এবং বাচ্চাদেরকে cwc চেনানো জে জে বি চেনানো এবং আমাদের জেলাতে যেসব আধিকারিকগণ আছে যারা শিশুদের প্রটেকশন দিতে পারবে তাদের সঙ্গে পরিচয় করানো, এদের মধ্যে লিডার তৈরি করানো যে সমস্ত বাচ্চারা ঝুঁকির মধ্যে আছে তাদেরকে এই লিডাররাই সুখী থেকে উদ্ধার করার চেষ্টা করছে বলে জানান সোমা ভৌমিক।
এছাড়াও তিনি আরো বলেন তারা এই ঝুঁকিপূর্ণ সমাজ থেকে বেরিয়ে এসে স্বপ্ন দেখে বাইরের এই মানুষদের মতো তারাও পড়াশোনা করতে চায়, তারা কেউ ডাক্তার , কেউ পুলিশ কেউ ইঞ্জিনিয়ার এরকম সমাজের নানান পদে আশীন হতে তাদের মন চাই আমরা তাদেরকে এই সব ব্যাপারে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি পরিবর্তন হয় নির্যাতিতা সারা জীবন নির্যাতিতা থাকে না। এই পরিবর্তনের জন্যই বিগত দিনেও তারা পাশে ছিলেন এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান সোমা ভৌমিক। এই কাজটাই তারা সারা বছর ধরে করে থাকছেন তাদের সঙ্গে শিশু সুরক্ষা আয়গ এবং জেলা চাইল্ড প্রোডাকশন ইউনিট সর্বক্ষণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে তিনি জানান।







