বিশ্ব

হরমুজে সংঘাতের জেরে তেলের দামে লাফ, চাপে ভারতের আমদানি ব্যয়

পশ্চিম এশিয়ার অস্থিরতা ফের কাঁপিয়ে দিল বিশ্ব জ্বালানির বাজার। হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে তীব্র উল্লম্ফন দেখা দিয়েছে। মাত্র ২দিনের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭২.৯ মার্কিন ডলার থেকে লাফিয়ে ৮০ ডলার ছাড়িয়েছে প্রায় ৬ শতাংশ বৃদ্ধি।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহণের অন্যতম প্রধান রুট। ভারতের মতো তেল নির্ভর অর্থনীতির জন্য এই পথের গুরুত্ব আরও বেশি। দেশের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশই আমদানিনির্ভর, যার মধ্যে ৪০ থেকে সম্প্রতিক সময় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত তেল আসে এই প্রণালী হয়ে। পাশাপাশি দেশের এলএনজি আমদানির অর্ধেক এই পথেই নির্ভরশীল। যার ফলে দীর্ঘমেয়াদি সরবরাহ বিঘ্নিত হলে জ্বালানি বাজারে বড়সড় চাপ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুসারে, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ১০ ডলার দাম বাড়লে ভারতের বার্ষিক আমদানি ব্যয় ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে। ভারতীয় মুদ্রায় যা হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বোঝা।

তবে আপাতত দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। প্রয়োজনে আমদানি শুল্ক বা অন্যান্য লেভি কমিয়ে সাধারণ মানুষের উপর চাপ কমানোর বিকল্প খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে তেল বিপণন সংস্থাগুলির আর্থিক চাপ বাড়তে পারে। বর্তমানে ভারতের হাতে প্রায় ৭৪ দিনের কৌশলগত তেল মজুত রয়েছে। পাশাপাশি ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকা, আমেরিকা ও ল্যাটিন আমেরিকা থেকে আমদানি বাড়ানোর সম্ভাবনাও বিবেচনায়। আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন যে সরাসরি তেলের দাম ও ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলছে, তা এখন স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.