ক্রাইম

৬ বছরের শিশু মৃত্যু, ডাকাতি করতে এসে শ্বাসরোধ করে খুন

চন্দননগরে ছ’বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন মোড়। শিশুটির বাবা নবকুমার বিশ্বাস সন্দেহ করছেন যে, বাড়িতে ডাকাত পড়ে ছিল এবং তারা তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে। বৃহস্পতিবার সকালে তিনি পুলিশকে লিখিতভাবে বিষয়টি জানাবেন বলে জানান। নবকুমার জানিয়েছেন, ঘটনার পর তিনি আলমারির চাবি ঝুলতে দেখতে পান এবং লকারে থাকা টাকা ও গয়না পাওয়া যায়নি। তাই তার অনুমান, ডাকাতির আগে শিশুটিকে খুন করা হয়েছে।

পুলিশ তদন্ত শুরু করেছে এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন। চন্দননগরের ডিসিপি অলকানন্দ ভাওয়াল এবং থানার আইসি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়ও তদন্তে রয়েছেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার দুপুরে নিখিল বিশ্বাসের মা ও দিদি বাড়িতে ফিরে দেখে শিশুটি অস্বাভাবিকভাবে শুয়ে আছে। পরে তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তাই ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.