সল্টলেকের ই ব্লকে রাস্তায় ছিনতাই। বুধবার দুপুরে কেষ্টপুরের বাসিন্দা এক পৌর ব্যাংকের লকার থেকে সোনা এবং নগদ টাকা নিয়ে ই রিক্সা করে বাড়ি ফিরছিলেন । ঠিক দিগন্তিকা ফুটব্রিজের সামনে রাস্তা খারাপ হওয়ার কারণে খুব ধীর গতিতে যাওয়ায় পেছন থেকে স্কুটি করে এসে এক ছিনতাই গাড়ি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বিধান নগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে ঘটনার তদন্তে নামে বিধাননগর গোয়েন্দা শাখা এবং পূর্ব থানার তদন্তকারী আধিকারিকেরা। যেহেতু ওই রাস্তায় সিসিটিভি ছিলনা সেই কারণে খানিকটা বেগ পেতে হয়েছিল, সময় ধরে রাস্তার সংযোগকারী বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রতাপ রায় কে আজ বিধাননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এমনটাই পুলিশ সূত্র মারফত খবর।।।।।







