টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে শোলাঙ্কি বিদায় নেবেন গাঁটছড়া থেকে। এক সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করার কিছুদিন আগে পর্যন্ত অভিনেত্রী বলেছিলেন এই বিষয় নিয়ে তিনি এখনই কিছু ভাবছেন না। তবে এবার এই ঈদের দিন সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই।
টিআরপির তালিকার প্রথম সারিতে থাকা মেগা ধারাবাহিক বেশ কিছু মাস হলো নিজের জনপ্রিয়তা হারিয়েছে। এই ধারাবাহিক বেশ কিছু মাস ধরে টিআরপির তালিকায় দশের মধ্যে জায়গা করে নিতে পারছে না। এই ধারাবাহিকে একের পর এক চমক দিলেও কিছুতেই দর্শকদের মনে ধরছে না। ঈদের দিন খড়ি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন এবারে তিনি বিদায় নিতে চলেছেন গাঁটছড়া সিরিয়াল থেকে।
অভিনেত্রী নিজেই লিখেছেন কোন কিছুই চিরন্তন নয় সবটাই পরিবর্তনশীল। তাই পুরনো কে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত করাই ধর্ম। যদি অভিনেত্রী তার করা পোস্টে গাঁটছড়া সিরিয়ালের নাম উল্লেখ করেনি কিন্তু তার ভক্তদের বুঝে নিতে এক ফোটাও সমস্যা হয়নি। ঈদের দিন এমন পোস্ট দেখে ভক্তদের মন বেজায় দুঃখিত হয়েছে। শহরের উষ্ণতম দিনে ছবিটিতে বিক্রমের সঙ্গে শোলাঙ্কি কাজ করেছেন খুব শীঘ্রই সেটি মুক্তি পাবে।







