খেলাধুলা

‘এরপর কার পালা?’ ছাড়লেন না ক্রিকেটার ক্রিস গেইলকেও, বুকে হাত রেখে ছবি ওরি’র

ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ার জগতে। এবার বাদ দিলেন না ক্রিকেট জগতের ব্যক্তিত্বদেরও। ক্রিস গেইলের বুকে হাত রেখে আইকনিক পোজ দিয়ে ছবি তুললেন ওরি। চেন্নাই সুপার কিংস এবং রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে উদ্বোধনী ম্যাচে আইপিএল ২০২৪-এর ‘বিশেষজ্ঞ’ প্যানেলে অপ্রত্যাশিত ভাবে দেখা পাওয়া গেলো ওরির।

এইদিন তারকা ক্রিস গেইলের সঙ্গে ছবি তুলে তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন ওরি। আর সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিস গেইলকে স্পর্শ করেছি। এরপর কার পালা ?’

কিছুদিন আগেই তিনি নিজেকে ‘লিভার’ বলে ঘোষণা করেছিলেন তিনি। এবং তা নিয়ে কম মিম হয়নি। এমনিতেও সেলিব্রিটিদের সঙ্গে গা ঘেঁষা ছবি ঘিরে কম চির্চা হয়না। তবে ট্রলারদেরও জবাব দিয়ে তিনি বললেন, ‘তোমরা মিম বানাও, আমি তো টাকা বানাচ্ছি।’

ওরিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা প্রচুর। ইনস্টাগ্রামে ফলোয়ার্সও প্রচুর তাঁর। এর মধ্যেই আবার ওরির লিঙ্কডইন প্রোফাইলের খবর ছড়িয়ে পড়েছে। সেই প্রোফাইলে লেখা রিলায়েন্স গ্রুপের স্পেশ্যাল প্রজেক্ট ম্যানেজার এই সোশাল মিডিয়া তিনি। আবার নিজেকে মার্কেটিং গুরু হিসেবেও দাবি করেছেন। এখন আবার তাঁর এয়ারপোর্ট লুকেরও বেশ চাহিদা রয়েছে। প্রত্যেক জায়গাতেই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন ওরি। তিনি নিজের এই খ্যাতি বেশ ভালোই উপভোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.