সারা বাংলায় পুজোর সময় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় প্রচুর পরিমাণে পুলিশ। বিশেষ করে কলকাতায় যে পরিমাণ ভিড় হয় তা নিয়ন্ত্রণে যথেষ্ট সক্রিয় থাকে কলকাতা পুলিশ। পুলিশরা যাতে ভালোভাবে ডিউটি করতে পারে সেই দিকে খেয়াল করে, লাল বাজার থানার তরফ থেকে নয়া নিয়ম চালু করা হলো।
লাল বাজার সূত্রে খবর, ডিউটিরত অবস্থায় পুলিশরা যখন তখন ফোন ব্যবহার করতে পারবে না। পিঠে ব্যাগ নিয়ে ডিউটি করা যাবে না। প্রতিবারের মতো প্রত্যেকটা মণ্ডপ মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে। কলকাতা শহরের বড়ো বড়ো পুজো মণ্ডপের দায়িত্বে থাকবে ডিসি।
সকাল থেকে বিকাল পর্যন্ত ভিড় যেহেতু কম থাকবে তাই সেই সময় কম পুলিশ মোতায়েন থাকবে। বিকাল থেকে ভিড় বাড়তে থাকে তাই দুপুর তিনটে থেকে রাত বারোটা এবং রাত বারোটা থেকে সকাল পর্যন্ত থাকবে তিন দফায় পুলিশ ডিউটি।







