ফের উত্তপ্ত রাজনীতি মহল।মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়ে তাঁরই সহকারীর কাছে শারীরিক হেনস্থা শিকার হল আপ সাংসদ স্বাতী মালিওয়াল।এমনটাই অভিযোগ তুলেছেন স্বাতী মালিওয়াল।সেই অভিযোগকে ভিত্তি করে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যেই ১৩ মে সোমবার কেজরিওয়ালের বাসভবনের অন্দরে স্বাতী এবং বৈভব কুমারের মধ্যে বচসার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শুক্রবার উঠে এসেছে। যা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়
সেই ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়।দেখা যাচ্ছে, স্বাতী এবং বৈভব বাগবিতণ্ডার জড়িয়েছেন। বৈভব অনুরোধ করছেন সাংসদকে বাইরে যেতে । সোফায় বসে স্বাতী তাঁকে হুমকি দিচ্ছেন গায়ে হাত দিলে পুলিশকে ফোন করবে তিনি পাশাপাশি স্বাতীকে বলতে শোনা যায়, বৈভবের চাকরি যাতে যায় সেই ব্যবস্থাও করবেন তিনি।







