হাওড়া তৃণমূল নেতা তথা পরিবেশকর্মী তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশেই বহাল ডিভিশন বেঞ্চ।
বালি এলাকায় খুন হন তৃণমূল নেতা তপন দত্ত। এলাকায় জলাভূমি ভরাট বন্ধের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালানোয় প্রোমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে খুন করা হয় তপন দত্তকে। খুন হয়েছিল ২০১১ সালে তারপর থেকে তৃণমূল নেতার খুনের সিবিআই তদন্তের আর্জি করে কলকাতা হাইকোর্টে আবেদন করেন তার স্ত্রী প্রতিমা দত্ত। সেই ভিত্তিতেই ১০ বছরের মাথায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ পেয়েছিলেন বেশ কিছু মাস আগে।
এই সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করেই অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন এবং রাজ্য সরকার কলকাতা আদালতে দারস্ত হন। এর শুনানি শেষ হয়েছিল বেশ কিছুদিন আগেই এবং আজ সেই মামলার রায় দান ছিল। সেই রায়দানে পরিষ্কার বলা হয়েছে সিঙ্গেল বেঞ্চের এই রায় বহাল রাখা হলো। বিচারপতি রাজশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিল সম্পূর্ণভাবেই এই ঘটনা তদন্ত করবে সিবিআই সেই নির্দেশ নামায় বহাল রয়েছে।
বলা হয়েছে এই নির্দেশ নামায় কোন ভুল নেই। এমনটাই মনে করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রধান ডিভিশন বেঞ্চ বলেছেন এই মামলার ক্ষেত্রে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না আদালতের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের যে রায় রয়েছে তা একেবারে সঠিক রায় রয়েছে সেই রায়ি বহাল রয়েছে ডিভিশন বেঞ্চে।
বলা বাহুল্য তপন দত্ত খুনের মামলায় যে সিবিআই তদন্ত চলেছিল তাতে আর কোন বাধা রইল না।







