কেন্দ্র

‘জাত’ মন্তব্যের বিরোধিতা, মোদীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস কংগ্রেসের

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম না করে লোকসভায় তাঁর বিরুদ্ধে জাত তুলে মন্তব্য করে মঙ্গলবার বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তার পরবর্তীতে, সোশ্যাল মিডিয়াতে অনুরাগের সেই বিতর্কিত উবাচ সমর্থনের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদে স্বাধিকারভঙ্গের অভিযোগে নোটিস দিল কংগ্রেস।

অনুরাগ রাহুলের প্রতি তোপ দেগে বলেছিলেন, ‘যাঁর জাত জানা নেই, তিনিই জাতগণনার কথা বলছেন!’ এই মন্তব্যে গোটা লোকসভা উত্তপ্ত হয়ে ওঠে। বিতর্কের মধ্যেই রাহুল অনুরাগকে বলেন, ‘আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন। কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাতগণনা বিল পাশ করব।’

তারপর খোদ প্রধানমন্ত্রীর পোস্ট। তিনি লেখেন, ‘আমার তরুণ ও প্রাণশক্তিতে ভরপুর অনুরাগ ঠাকুরের ভাষণটি অবশ্যই শুনুন। তথ্য ও ব্যঙ্গের এক নিখুঁত সংমিশ্রণ। যা ইন্ডিয়া জোটের নোংরা রাজনীতিকে প্রকাশ্যে নিয়ে এসেছে।’ যা নিয়ে বিরোধিতায় সামিল হয়েছে কংগ্রেস।

পঞ্জাবের জলন্ধরের কংগ্রেস সাংসদ তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী বুধবার লোকসভা সচিবালয়ের প্রধানের দফতরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই স্বাধিকারভঙ্গের নোটিস জমা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.