খেলাধুলা

দায়িত্ব নিয়ে জেতা ম্যাচ হারালেন লোকেশ রাহুল! সমর্থকদের কটাক্ষের মুখে ভারতীয় ব্যাটসম্যান 

 

গতকাল একেবারে শেষ ওভারে বাজিমাত শর্মার বোলিংয়ে। শেষ পর্যন্ত গুজরাটের কাছে জেতা ম্যাচ হারতে হলো লখনউ কে।

একেবারেই জেতার মুখে ছিল লখনউ। সেই ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। টানটান ম্যাচে শেষ হাসি হাসলেন হার্দিক পান্ডিয়া। তাঁকে সেই সুযোগ করে দিলেন মোহিত শর্মা।হারা ম্যাচ জিতে নিল গুজরাট।

 

কালকের ম্যাচ টি একেবারে জেতার মতো ম্যাচ ছিল লখনউয়ের কাছে। কিন্তু শেষ পর্যন্ত খেলা ঘুরল অন্যদিকে। ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। উত্তেজনা তুঙ্গে ছিল ম্যাচের। অবশেষে শেষ হাসি হাসলেন হার্দিক পাণ্ড্য। তাঁকে সেই সুযোগ করে দিলেন মোহিত শর্মা স্বয়ং।

ম্যাচ যখন লখনউ এর জেতার মুখে। সেই সময়ে গুজরাটের জেতার জন্য দরকার ছিলো ১২ রান। তারপরেই ঘুরল আসল ম্যাচ। কপাল ফিরল গুজরাটের।

 

২০২১-এর পর আইপিএলে খেলছেন মোহিত শর্মা। একেবারে ‘মোহিত’ করার মতো বোলিং করলেন তিনি। প্রায় ৩৫ বছর বয়স তাঁর। দেখে একটুও বোঝা গেল না। ১৮তম ওভার বল করতে এসে ৬ রান দিলেন। শেষ ওভারে এল চার রান।

 

গুজরাতের ১৩৬ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল লখনউ। মনে হচ্ছিল,১৫ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করে দেবে তারা। সেই ম্যাচ যে এত দূর যাবে এবং শেষ ওভারে বাজিমাত হবে তা বিশ্বাসই করা যায় না।

লখনউয়ের বিরুদ্ধে আবার ব্যাটিং ব্যর্থতার শিকার হয় গুজরাত টাইটান্স। লখনউয়ে খেলতে নেমে বড় রান করতে পারল না তারা। হার্দিক পাণ্ড্যের অর্ধশতরান না থাকলে তাদের স্কোর একশোও পেরোত কি না সন্দেহ। ঋদ্ধিমান সাহা এবং হার্দিক বাদে কোনও ব্যাটারই দাঁড়াতে পারলেন না।

 

সব শেষ বোলিংয়ে ম্যাচ ঘোরালো মোহিত শর্মা। তার অসাধারণ মনোমুগ্ধ কর হ্যান্ডলিং কপাল ফেরালো গুজরাট টিমের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.