নিজস্ব সংবাদদাতা : ইডি-তে অযোগ্য লোকজনের দেখা পাওয়া মানেই হতাশাজনক,এমনটাই মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আমেরিকা থেকে ইডি-কে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ইডি অনুগ্রহকারীদের তুষ্ট করতে সংবাদমাধ্যমে নিয়মমাফিক মনগড়া গল্প ছড়াচ্ছেন। এমনটাই টুইট করে ইডিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য গত শুক্রবার নিয়োগ দুর্নীতিতে অভিষেকের রক্ষাকবচের মামলায় কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, আর সেখানে অনুমানের উপর নির্ভর করে তদন্ত করা যায় না। এর পরেই অভিষেকের এই বক্তব্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।অভিষেক বর্তমানে চোখের চিকিৎসার জন্য আমেরিকায়। সূত্রের খবর, আগামী মঙ্গলবার তাঁর চোখের অস্ত্রোপচার হওয়ার কথা। কিন্তু সেখানে থেকেও ইডি-কে লক্ষ্য করে টুইট করে তিনি লিখেছেন,‘‘এনফোর্সনেন্ট ডিরেক্টরেট -এ অযোগ্য লোকজনের উপস্থিতি সত্যিই হতাশাজনক। অনুগ্রহকারীদের তুষ্ট করতে সংবাদমাধ্যমে নিয়ম করে মনগড়া গল্প ছড়ানোর অতুলনীয় প্রতিভা রয়েছে তাঁদের। তবে এটা খুবই দুঃখজনক যে,তদন্তের নামে বছরের পর বছর ধরে করদাতাদের অর্থ নষ্ট করার পরেও তাঁরা আদালতে উপযুক্ত নথি জমা করতে পারছেন না। দেশের সেবা করার যে কর্তব্য তাঁদের দেওয়া হয়েছে, তার প্রতিও তাঁরা অবহেলা করেন।”
উল্লেখ্য এখন প্রশ্ন উঠছে,চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়ে সেখান থেকে অভিষেক কেন ইডিকে এমন আক্রমণ করলেন। তবে টুইটে তিনি‘এ রাজ্যের বিজেপি নেতাদের’কথা লিখলেও একবারও কোথাও নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নাম করেননি ।







