বিনোদন

গদর 2 তে দেখা মিলবে অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা অমরীশ পুরির !

নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবার অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গদর 2’ । এই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে প্রচুর উন্মাদনা রয়েছে। কারণ এটি মূলত ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর – এক প্রেম কথা’র সিক্যুয়েল।ছবির প্রথম ভাগ মুক্তির পর কেটে গিয়েছে ২২ বছর বা দুই দশক। আর মাঝের এই দু’দশকে আমূল বদলে গিয়েছে পৃথিবী। তবে জনপ্রিয়তার কোনো ভাটা পড়েনি এখনও।

গদর 2 ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অনিল শর্মা । যিনি এই ছবির প্রথম ভাগ অর্থাৎ ‘গদর -এক প্রেম কথার’ ও পরিচালক ছিলেন। ছবিটির প্রথম ভাগের মতো সানি দেওল এবং আমিশা প্যাটেলকেও সিক্যুয়েলে কাস্ট করেছেন পরিচালক।

উত্‍কর্ষ শর্মা, যিনি ‘গদর – এক প্রেম কথা’-তে শিশু অভিনেতা ছিলেন, ছবিটির দ্বিতীয় ভাগেও সে গল্পের মূল চরিত্র তারা সিং (সানি দেওল) এবং সকিনার (আমিশা প্যাটেল) প্রাপ্তবয়স্ক ছেলে চরঞ্জিত সিং ওরফে জিতের চরিত্রে অভিনয় করেছেন।এই ছবির প্রথম অংশের একজন গুরুত্বপূর্ণ অভিনেতা, অমরীশ পুরি অবশ্য সিক্যুয়েলে অনুপস্থিত। কারণ কিংবদন্তি অভিনেতা ১২ জানুয়ারী, ২০০৫ সালে মারা যান। তবে, নির্মাতারা ছবির একটি দৃশ্যে তাকে দেখাতে পেরেছেন।

গদর 2 ছবিতে অমরীশ পুরীকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে। আখ্যানের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং নির্মাতারা যেভাবে সিজিআই-এর মাধ্যমে আশরাফ আলীকে ছবিতে এনেছেন তা এককথায় অসাধারন । এটি খুবই সংক্ষিপ্ত একটি শট। কিন্তু যেভাবে তা শ্যুট করা হয়েছে, তাতে মনে হবে আসলে অমরীশ পুরিই যেন সেই নির্দিষ্ট দৃশ্যের জন্য শ্যুট করেছেন।

যদিও অতীতে হলিউডেও একাধিকবার মৃত অভিনেতাদের পর্দায় আনার চেষ্টা করেছেন বিভিন্ন পরিচালকরা। এমনকি বর্তমানে বাংলা সিনেমাতেও এই প্রযুক্তি ব্যবহার করা হয় অতি উত্তম ছবিটিতে।এই ছবিতে নির্দিষ্ট কিছু দৃশ্যের জন্য মহানায়ক উত্তম কুমারকে ফিরিয়ে আনা হয়।

‘গদর- এক প্রেম কথা’ ছিল একজন শিখ ট্রাক চালকের গল্প। যে তার স্ত্রীকে তারই পরিবারের হাত থেকে মুক্ত করার জন্য নিজের ছেলের সঙ্গে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করে। ‘গদর- এক প্রেম কথার’ প্রথম অংশ যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয় গদর 2, এবং তারপরে দৃশ্যটি আরও ১৭ বছর এগিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.