পহেলগাঁও হামলার প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’ । আর ভারতের স্ট্রাইকের পরই পাকিস্তান ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু পাকিস্তানের সেই পরিকল্পনাও নষ্ট করে দেয় ভারতীয় সেনা । ভারতের সেনার তৎপরতায় বানচাল হয়েছে পাকিস্তানের । বরং পাকিস্তানেরই কিছু জায়গার ‘এয়ার ডিফেন্স রাডার সিস্টেম’ ধ্বংস করে দেয় ভারত । বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে।
সরকারি বিবৃতি অনুযায়ী, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার ছক ছিল পাকিস্তান। এই সেনা ছাউনি গুলোর মধ্যে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড় রয়েছে। তবে হামলার ছক টাই শেষ , হামলার আগেই পাকিস্তানের পরিকল্পনায় জল ঢেলে দেয় ভারত । পাকিস্তানের লাহোর-সহ বেশ কয়েকটি জায়গার এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। সূত্রের খবর , এতে ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড’ সিস্টেম ব্যবহার করেছে দেশ।







