লোনের টাকা দিতে দেরী হওয়ায় বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টারদের বিরুদ্ধে। সূত্রের খবর, তাহেরপুর থানার বীরণগর পুরসভার সর্বজ্ঞ পাড়ার বাসিন্দা এক মহিলা লক্ষী মাতা লোন সংস্থা নামে এক বেসরকারি লোন সংস্থার কাছ থেকে মাত্র 20 হাজার লোন দেন। এর পর নিয়ম মেনে প্রতি সপ্তাহে লোনের কিস্তি দিলেও কর্ম সূত্রে বাইরে থাকায় রবিবার লোনের কিস্তির টাকা সময়ে দিতে পারেননি ওই মহিলা। অভিযোগ, এর পরই ওই লোন সংস্থার তিন কর্মী রবিবার রাতে ও সোমবার সকালে দুই বার ওই মহিলার বাড়ী আসেন। অভিযোগ সেই সময় বাড়িতে ওই মহিলার যুবতী মেয়ে একাই ছিলো। অভিযোগ ওই লোন কালেক্টাররা ওই যুবতীকে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ করে ও ভয় দেখায়। আর এর পরই ভয়ে ও অপমানে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী। পরে ওই যুবতীর ভাই বাড়ী এসে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় সোমবার রাতে তাহেরপুর থানায় ওই লোন সংস্থা ও তার তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবতীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।
Read Next
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
Related Articles
Check Also
Close







