জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)-তে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পিএইচডি ভর্তিতে সংরক্ষণ নীতি কার্যকর করার পদ্ধতি নিয়ে বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সংরক্ষণ সংক্রান্ত নিয়ম বাস্তবায়নে অসঙ্গতির অভিযোগ তুলেছে ছাত্র সংগঠনগুলি। সম্প্রতি এই বিষয়ে সরব হয়েছিল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)। তার ঠিক দু’দিনের মধ্যেই এবার আন্দোলনে নামার ঘোষণা করল বীরসা আম্বেদকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BAPSA)।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে একাধিক দাবি সামনে রেখে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়গুলিতে পদক্ষেপ করতে হবে এবং ছাত্রছাত্রীদের দাবিগুলি পূরণ করতে হবে।
পিএইচডি ভর্তিতে সংরক্ষণ নীতি নিয়ে পরপর দুই ছাত্র সংগঠনের প্রতিবাদে JNU-র ক্যাম্পাসে নতুন করে ছাত্র আন্দোলনের আবহ তৈরি হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিক্ষোভের জবাবে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর শিক্ষামহলের।







