উত্তর প্রদেশে ফের শুরু হয়েছে ‘যোগী মডেল’ পুলিশি অভিযান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে দুষ্কৃতী দৌরাত্ম্য আটকাতে ওই রাজ্যে চলছে যৌথ অভিযান। যার নাম দেওয়া রয়েছে ‘অপারেশন ল্যাংড়া’ ও ‘অপারেশন খাল্লাস’। মাত্র দুই দিনেই পুলিশের গুলিতে শেষ হয়েছে বহু দুষ্কৃতী।
এই পুলিশি অভিযান চলেছে মেরঠ, মুজফ্ফরনগর, লখনউ, গাজিয়াবাদ সহ বিভিন্ন এলাকায় চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিযান চলে এক টানা ৪৮ ঘণ্টা।
এমনকি এই দুই অভিযানের উদ্দেশ্যও ভিন্ন ছিল ‘অপারেশন ল্যাংড়া’-তে দুষ্কৃতীদের পায়ে গুলি করে আটক করা হচ্ছে। অন্যদিকে ‘অপারেশন খাল্লাস’য়ে স্পষ্ট নির্দেশ ছিল কোনো রকম সশস্ত্র প্রতিরোধ দেখলেই যাতে পাল্টা গুলি চালায় পুলিশ। তবে ফিরোজাবাদে প্রথম বড় এনকাউন্টার দেখা গেল । ২ কোটি টাকা লুটের মামলায় এক অভিযুক্তকে গ্রেফতারের সময় পাল্টা হামলা চলে পুলিশের ওপর। দায়িত্বে ছিলেন প্রাক্তন অলিম্পিক কুস্তিগীর এএসপি অনুজ চৌধুরী। বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় গুলি লাগলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পায় পুলিশ আধিকারিক। এরপর পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় অভিযুক্ত।
পরের দিন সাহারানপুরে পুলিশের হাতে শেষ হয় আরো কুখ্যাত অভিযুক্ত ইমরান। তার বিরুদ্ধে ছিল ১৩টি মামলা। পাশাপশি তার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। পুলিশের নজর এড়াতে মোটরবাইকে পালানোর চেষ্টা করে তারা। তবে শেষরক্ষা করতে পারেনি। সেই সময়, লখনউতে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক দুষ্কৃতী ও গাজিয়াবাদে খুনে অভিযুক্ত আরো এক দুষ্কৃতী প্রাণ গেছে পুলিশের গুলিতে। পাশাপশি ‘অপারেশন ল্যাংড়া’র আওতায় বহু অপরাধীকে আহত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এই তল্লাশি অভিযানে বুলন্দশহর, বাগপত, আগ্রা, বালিয়ার মতো বহু জেলা। উত্তরপ্রদেশে চলছে চিরুনি তল্লাশি ও এনকাউন্টার। এখন শুধু দেখার এই উত্তর প্রদেশ প্রশাসন কতটা দুষ্কৃতী দমন করতে সক্ষম হয়।







