কৃষি উন্নয়ন সমবায়ের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেও গ্রেফতারির পর ছাড়া পেয়ে বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত। বসিরহাটের মিনাখাঁ ব্লকের হাড়োয়া থানার বাছড়া মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর চন্ডিবাড়ি কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার যজ্ঞেশ্বর ভূঁইঞা ও সম্পাদক মুকুল মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ ওই কৃষি সমবায়ের উপভোক্তাদের।
তাদের দাবি দীর্ঘ পাঁচ মাস ধরে ধরে ওই কিছু সমবায়টি বন্ধ হয়ে রয়েছে। এমনকি নতুন যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির ম্যানেজার, সম্পাদক বা সভাপতি কেউই টাকার হিসাব দেন না। তারা প্রতি মাসে যে টাকা গোষ্ঠীর মাধ্যমে সেখানে জমা করতেন সেই টাকা পুরোটাই আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি মৃত ব্যক্তির নামেও লোন করে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে ওই সমবায় ম্যানেজারের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুন মাসের ৭ তারিখে গ্রেফতার করা হয় ওই সমবায়ের ম্যানেজার যজ্ঞেশ্বর ভুইয়াকে। তাকে গ্রেফতার করে সিআইডি। যদিও ২১ দিন জেল থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়। উপভোক্তদের অভিযোগ, বেরিয়ে এসেই রুদ্রমূর্তি ধারণ করেন ওই ম্যানেজার। কখনো গ্রামবাসীদের ভয় দেখানো আবার উপভোক্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এই সমবায়টি বন্ধ থাকার ফলে বেজায় সমস্যার মধ্যে পড়েছেন ওই সমবায়ের স্টাফরাও। ক্যাশিয়ার ও পিয়ন গত ১৪ মাস মাইনে পান না। আবার পাশাপাশি বিগত পাঁচ মাস ধরে সেটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। তারা প্রতিদিন আসেন, ভাবেন যে কখন এই সমবায়টি খুলবে। অথচ মাইন তো দূরে থাক সমাবায়টি খোলা পর্যন্ত হচ্ছে না। যদিও অভিযোগ যার বিরুদ্ধে সেই যজ্ঞেশ্বর ভূইয়া ঘটনাটি অস্বীকার করে বলেন, “বেশ কিছু উপভোক্তা লোনের টাকা শোধ করেননি। উল্টেই তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”
পাশাপাশি তিনি বলেন, “যে সমস্ত স্টাফরা ওখানে চাকরি করেন। তাদের সেই চাকরিটা চুক্তিভিত্তিক এবং প্রতিদিন এই সমবায়টি খোলা হয়।” এই সমবায়ের যে ম্যানেজার সক্রিয় তৃণমূল সমর্থক। একাধিক তৃণমূল নেতার সঙ্গে তার ছবিও রয়েছে। বিষয়টিকে কটাক্ষ করে আসরে নেমে পড়েছে সিপিএম ও বিজেপি। তারা বলছেন সারা রাজ্য জুড়ে তৃণমূলীরাই একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। যদিও বিষয়টি মানতে নারাজ তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত। তিনি বলেন, “যজ্ঞেশ্বর ভুইয়া তৃণমূলের সক্রিয় কেউ নন। ওখানে সমবায়তে যদি কোন দুর্নীতি হয়ে আমরা চাইবো দোষীর অবশ্যই শাস্তি হোক।”







