রাজ্য

ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে সম্মেলন দমকল বিভাগের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’ । এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে রাজ্যেও । তাই মঙ্গলবার সাইক্লোন ‘ডানা’ নিয়ে দমকল অধিকারিকদের সাথে নিউটাউন ফায়ার স্টেশনে জরুরি বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বোস। তিনি বলেন , ” আমাদের কাছে যা খবর আছে , ২৪ তারিখ থেকেই এই ঝড় আসার সম্ভাবনা আছে সন্ধ্যাবেলা । ২৪ থেকে ২৫ তারিখ অব্দি এই ঝড় চলবে । ”

এছাড়াও সুজিত বোস জানান , ঘূর্ণিঝড় মোকাবেলায় দমকল বিভাগের তরফে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলি হলো –

• ২৩ তারিখ সন্ধ্যে থেকে ৮৫ টি কন্ট্রোল রুম খোলা থাকবে ।

• ৮৫ টি সেন্টারে ঝড় মোকাবিলার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা চালু থাকবে ।

• তৈরি করা হবে ৮৫ টি টিম । ( দক্ষিণ কলকাতা – ১১ টি , উত্তর কলকাতা – ৮ টি , দক্ষিণ ২৪ পরগনা – ১২ টি , উত্তর ২৪ পরগনা – ২২ টি , হাওড়া উত্তর – ৬ টা , হুগলি – ১৩ টা , পশ্চিম মেদিনীপুর – ৪ টে , পূর্ব মেদিনীপুর – ৫ টে , মোট ৮৫ টি টিম )

• ২৩ তারিখ , বুধবার , বিকাল ৬ টা থেকে শুরু হবে কন্ট্রোল রুমের ব্যবস্থা

• কন্ট্রোল রুম খোলা থাকবে সারারাত

• যে সমস্ত জেলায় ঝড়ের প্রভাব বেশি পরিমাণে পড়তে পারে , সেই সমস্ত জায়গার সাথে কন্ট্রোল রুমের নিয়মিত যোগাযোগ থাকবে ।

• বৃষ্টির জল কোথাও দাড়িয়ে গেলে , দ্রুত পাম্প দিয়ে সেই জল বের করা হবে

এছাড়াও দমকল বিভাগের তরফে জারি করা হয়েছে , দুটি টোল ফ্রি নম্বর – ২২৫২১১৬৫ / ২২৫২৬১৬৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.