গ্রাম বাংলার পথে মানুষের প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গেই থাকে সাপের ভয়। প্রায় প্রত্যেকটি দিনই ঘটে সাপে কামড়ানোর মতো ঘটনা এবং তারপরেই মৃত্যু। তবে বহু চিকিৎসক এই কথা বলেন যে, গোখরো, কেউটের মত বিষধর সাপ কামড়ালে সেখান থেকে বেচে ফিরে আসা সম্ভব। এটা তখনই বাস্তবে রূপান্তরিত হবে যখন সাপে কামড়ানোর পরের ১০০ মিনিট খুব তৎপরতা সহ কাজ করতে হবে। সাপে ছোবল মারার প্রথম ১০০ মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম সিরাম বা এভিএস দেওয়া দরকার, তবে এই সেই রোগীকে বাঁচানো সম্ভব হবে। এই কাজটি ‘হান্ড্রেড মিনিটস রুল’ বা ‘রুল অব হান্ড্রেড’নামে পরিচিত। প্রথম ১০০ মিনিটের মধ্যে এভিএস যেভাবেই হোক দেওয়া প্রয়োজন। সে ক্ষেত্রে রোগীর প্রাণ সংশয় থাকবে না।
সাপে কামড়ানোর পরবর্তী পদক্ষেপ,
সবার প্রথমে ক্ষত স্থানটিকে নন মোবিলাইজড করে ফেলতে হবে। নন মোবিলাইজড করার মানে শক্ত করে বাঁধা না, ক্ষত স্থানটি যাতে নাড়াচাড়া করতে না পারে সেটার ব্যবস্থা করা। সাপে কামড়ানোর জায়গায়টিকে লম্বা স্কেল বা লম্বা লাঠি ও দড়ির সাহায্যে হাল্কা করে বেঁধে দিতে হবে। যেমন হাড় ভেঙে গেলে প্লাস্টার করার আগে সেট করা হয়। রোগীকে তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে অ্যাক্রোপিন ও নিওসিস্টিন এই দু’টি ইঞ্জেকশন দিতে হবে। এরপরের কাজটি হল এভিএস। এই পুরো কাজটি সেরে ফেলা দরকার ১০০ মিনিটের মধ্যে।
উপরের কাজগুলো যদি প্রথম 100 মিনিটের মধ্যে করা যায় তবে রোগীর প্রাণ বাঁচানো সম্ভব। আমাদের দেশে প্রতি বছর সাপে কামড়ানোর জন্য প্রায় ৫০ থেকে ৫৫ হাজার মানুষের মৃত্যু ঘটে। গোখরো সাপ কামড়ানোর পরে ১০০ মিনিটের চিকিৎসা দেওয়া হলেও কিডনি বিকল হয়ে রোগীর মৃত্যু ঘটে। কয়েকদিন ডায়ালিসিস চললে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। পরে তার ডায়ালিসিসের দরকার হয় না।







