নিজস্ব সংবাদদাতা : মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত হন মালায়ালম অভিনেত্রী অর্পনা নায়ার। সকালে মেয়েকে নিয়ে এক আদুরে পোস্ট করে লিখেছিলেন, ‘আমার সোনা বাচ্চা’। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই যে ঘটতে চলেছে অঘটন, তা হয়তো স্বপ্নেও ভাবতেও পারেননি তাঁর অনুরাগীরা।বৃহস্পতিবার কর্ণাটকের করমনা এলাকায় নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ঘটনায় ভারতীয় দন্ডবিধির ১৭৪ ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন অপর্ণা। যদিও এই আত্মহত্যার পিছনে কোনও প্ররোচনা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর বোন ঐশ্বর্যা জানিয়েছেন, অপর্ণার শ্বশুরবাড়ির তরফে তাঁকে ফোনে জানানো হয় তাঁর দিদি আত্মহত্যা করেছেন। কেন দিদির মৃত্যু হল সে ব্যাপারে তাঁর কোনও ধারণা নেই বলেই জানিয়েছেন মৃত অভিনেত্রীর বোন।
দক্ষিণী ইন্ড্রাস্ট্রিতে অর্পনা পরিচিত একটি নাম। ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’-সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। দুই সন্তান ও স্বামীকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন অপর্ণা। ঘটনার দিন ইনস্টাগ্রামে দুই মেয়েকে নিয়ে একটি ভিডিয়ো দেন অভিনেত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে গেল অঘটন। স্বাভাবিকভাবেই অর্পনার মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য। তবে অপর্নার এই আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার।







