রাজ্য

ধূপগুড়িতে দলীয় প্রার্থীকে মঞ্চে তুলে শপথ নেওয়ালেন মহম্মদ সেলিম !

নিজস্ব সংবাদদাতা : সাগরদিঘি থেকে শিক্ষা নিয়ে জনসভার মঞ্চে দাঁড়িয়ে শপথ নিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। জনসভার মঞ্চে তাকে শপথ নেওয়ালেন মহম্মদ সেলিম। শপথে তিনি বললেন যে জিতলেও তিনি দলবদল করবেন না। শুক্রবার ধূপগুড়ি ডাক বাংলো ময়দানের এক মঞ্চে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সভা করেন ঈশ্বর চন্দ্র রায়ের সমর্থনে। ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও ছিলেন।

একদিকে মুম্বাইতে একসঙ্গে ইন্ডিয়া জোটের হয়ে বৈঠক করছেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে ধূপগুড়িতে বিভিন্ন ইস্যুতে বিজেপি-র পাশাপাশি তৃণমূলকেও আক্রমণ শানালেন অধীর, সেলিমরা।

ভোট প্রচারের সময় ধূপগুড়িতে তৃণমূল, বিজেপির ঝড় থাকলেও বাম দের সেখানে একেবারে দেখা যায় নি। আলোচনার ক্ষেত্রে এ দিনের সভা দুই পক্ষের কাছেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।রাজনৈতিক মহল একে ওপরের দিকে তাকিয়ে ছিল। তবে এ দিন উল্ল্যেখযোগ্য ছিলো প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে মঞ্চে ডেকে শপথ নেওয়ানোর ঘটনা।

এদিন মঞ্চে ডেকে প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে মহম্মদ সেলিম বলেন, “কেউ কেউ বলছেন না সাগরদিঘি, সাগরদিঘি? ঈশ্বরচন্দ্রবাবু কেও বলতে হবে আপনারা তো ভোট দেবেন। ভোটের পর উনি কি করবেন।” সেলিমের কথা শেষে হতেই মাইকের কাছে এগিয়ে গিয়ে ঈশ্বরচন্দ্র রায় কার্যত শপথ নেওয়ার ভঙ্গিতে বলেন, “আমি বামফ্রন্ট মনোনীত, কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসেবে শপথ করছি, আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন ৫ সেপ্টেম্বর আশীর্বাদ করবেন। আপনাদের ছেড়ে আমি কোনও দিন কোনও ভাবেই অন্য কোনও রাস্তায় যাব না, যাব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.