ভৈমী একাদশীর মেলা । নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ । ২৬২ বছর আগে ভৈমী একাদশী তিথিতে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় । মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বসেছিল মেলা । এই মেলার বৈশিষ্ট্য মাইলোর খৈই । মূলত যারা একাদশী করেন অর্থাৎ বেশির ভাগই বৃদ্ধ-বৃদ্ধারা তারা শিবলিঙ্গের মাথায় জল দিয়ে তারপর জল পান করেন । এই মেলায় যারা আসেন তারা প্রত্যেকেই মাইলোর খৈই নিয়ে যায় । এই মেলা শুরু হয় ভৈমী একাদশী তিথিতে । চলে শিবরাত্রি পর্যন্ত । সকাল থেকেই শিব মন্দিরে পুজো দিতে ভক্তের ঢল । বিশেষ পূজা রাজা কৃষ্ণচন্দ্রের নামেই উৎসর্গ করা হয় । মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য বলেন ভৈমী একাদশীতে শিব মন্দিরে জল ঢালার পর রাম সীতা মন্দিরে সিঁদুর ও আলতা দিয়ে ভোগ দেন ।
Read Next
November 13, 2026
আজ ভাগ্যের দরজা খুলবে ৫ রাশির! অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে সাফল্য, কেমন কাটবে শুক্রবার?
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
বাজারে উঠেছে টাটকা মেথি আর কড়াইশুঁটি, বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মেথি মালাই মটর
November 12, 2026
আজকের রাশিফল: বৃহস্পতিবার ভাগ্য খুলতে পারে ৫ রাশির! চাকরি থেকে ব্যবসা, কোন দিকে আসবে সুখবর?
Related Articles
Check Also
Close







