রাজ্য

রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রী, চর্চার রোল রাজনীতিতে

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। আগামী ২২ জানুয়ারি বহু প্রতিক্ষীত রাম মন্দিরের উদ্বোধন। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের কোনও প্রতিনিধিও যোগদান করবেন না, এমনটাই সূত্রের দাবি।

জোড়াফুল শিবির সূত্রের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। লোকসভা নির্বাচনের পূর্বে গেরুয়া ব্রিগেড ধর্মকে নিয়ে যে ভাবে রাজনীতি করছেন তা সমর্থনযোগ্য নয়। রাজনৈতিক শিবিরের মন্তব্য, ভোটের আগে রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সমস্ত রাজনৈতিক দলই অঙ্ক কষতে আরম্ভ করেছে৷ কিছুকেই অগ্রাহ্য করা যায় না। পাশাপাশি, বিরোধী রাজনীতির বিশ্বাসযোগ্যতা যাতে চিড় না খায় তা দেখার দায়বদ্ধতাও রয়েছে তৃণমূল নেতৃত্বের।

বিশেষভাবে উল্লেখ্য, রাজনীতি-সহ চলচ্চিত্র দুনিয়ারও একাধিক তারকাকেও রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, চিরঞ্জীবী, অনুপম খের, অরুণ গোভিলরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.