নিজস্ব সংবাদদাতা : জ্যাভলিন থ্রোয়ারে সোনা পেয়ে গেলেন ভারতের নীরজ চোপড়া। তিনি হাঙ্গেরির বুদাপেস্টে ৮৮.১৭ মিটার দূরে ছুড়ে সোনা পেলেন। দ্বিতীয় হয়েছে পাকিস্তানের আরশাদ নাদিম। এর আগে নিরজ সোনা পান অলিম্পিক গেমসে, এশিয়ান গেমসে, ও কমনওয়েলথ গেমসে। আগের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি রূপো পান কিন্তু এইবার তিনি নিজের সপ্ন পূরণ করলেন। নীরজ এই্ বছর যেভাবে ডায়মন্ড লিগ থেকে বিশ্ব মিটে যা পারফর্ম করেন তা দেখে সকলেই আশা করছিল যে নীরজ এই সিজনে সোনা পাবেই আর তাই হলো। নীরজ তার দ্বিতীয় চেষ্টায় সফল হয় তাঁর দ্বিতীয় চেষ্টাই তাঁকে স্বর্ণপদক পেতে সাহায্য করে। ওই সময় পাকিস্তানের নাদিম থ্রো করেছিল ৮৭.৮২ মিটার ও জার্মানির জুলিয়ান ওয়েবারের সেরা থ্রো ছিল ৮৫.৭৯ মিটার।
এইদিন নীরজের স্বর্ণপদক পাওয়ার পর পাকিস্তানের নাদিমের সঙ্গে তাঁর জয়ের উচ্ছাস ও অভিনন্দন জানানোর দৃশ্য মন ছোঁয়ানো। সামাজিক মাধ্যমে বিশাল ভাইরাল ছবিটি। রবিবার World Athletics Championships ফাইনালে প্রথম থ্রো টি তার ফাউল হয় কিন্তু পরের থ্রো টিতে তিনি বাজি মাত করে নেন। World Athletics Championships ফাইনালে মোট তিন জন ভারতীয় ছিলেন নীরজ, কিশোর জেনা, ডিপি মনু। ফাইনালে নীরজ প্রথম ও বাকি দুই জন পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করে। এই প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এক ভারতীয় সোনা পেলেন।







