গুলি খেলা কে কেন্দ্র করে দুই শিশুর মধ্যে বচসা, তা কেন্দ্র করে প্রাণ গেলো এক বৃদ্ধর ,বারাসাত থানার পুঁই পুকুর একলার ঘটনা ।
বারাসত থানার পুইপুকুর ক্ষুদিমার পল্লী এলাকায় বারাসাত পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আজ বেলা ৯টা নাগাদ হঠাৎ দুই শিশুর মধ্যে গুলিখেলা কে কেন্দ্র করে বচসা । এরপরেই ঝামেলায় জড়ায় বাপ্পা সর্দার বাচ্চাটিকে ধরে মারধর করে সেইসময় বাচ্চাটির দাদু পানু মন্ডল ঠেকাতে গেলে তাঁকে মারধোর করে বলে অভিযোগ । ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে পানু মন্ডল তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।







