সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষাতে দেশের মোট ৯৩টি ওষুধ ডাহ ফেল। সেই তালিকাতে রয়েছে কলকাতা ফার্মাসিউটিক্যাল- এর ১৬টি ব্যাচের রিঙ্গার
ল্যাকটেট স্যালাইন। স্টেরিলিটি পরীক্ষার স্যালাইনের
নমুনা ফেল করেছে। সেই স্যালাইন গুলির মধ্যে ব্যাকটেরিয়া মিশেছে। সূত্রের জানাগেছে, বেশিরভাগ
নামী সংস্থার ওষুধই রয়েছে তালিকাতে।
এছাড়াও জানাগেছে, হৃদযন্ত্রের সমস্যাতে ব্যবহৃত টেলমিসারটান , এমোক্সিসিলিন ও পটাশিয়াম ক্যালভিউনেট সেই পরীক্ষাতে ফেল করেছে। এছাড়াও তালিকাতে রয়েছে প্যারাসিটামল, স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ , পরীক্ষায় বহুল
ব্যবহৃত পেইনকিলার, অ্যান্টিবায়োটিক এছাড়াও শিশুদের জন্য ব্যবহৃত সর্দি ও কাশির সিরাপও।
মেডিক্যাল কলেজের স্যালাইন কাণ্ডের স্মৃতি এখনও টাটকা রাজ্যবাসীর মনে। প্রসবের পর রিঙ্গার ল্যাকটেট নামে নিষিদ্ধ স্যালাইন দেওয়ায় সদ্য মা হওয়া একজন প্রাণ হারান। চারজন গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সেই ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের মুখ পুড়ল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের। এদিকে আবার বর্ধমান মেডিক্যাল কলেজেও সেই ঘটনার ছায়া। সোমবার ওষুধ খেয়ে সেখানকার স্ত্রীরোগ বিভাগে ভর্তি আট প্রসূতি আচমকা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়েই অবশ্য চিকিৎসকদের একটি দল জরুরিভিত্তিতে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। আপাতত সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।







