বিনোদন

বঙ্গকন্যা ঋতাভরীর যোগ শাহরুখ খানের ‘জওয়ান’ এর ছবিতে!

এবার’জওয়ান’-যোগে ঋতাভরী চক্রবর্তী। শুধু শাহরুখ অনুরাগী হিসেবে নয়, বর্তমানে যে ছবি বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে সেই ‘জওয়ান’-এর সংলাপের একাংশ ঋতাভরী নাকি লিখেছেন। বিষয়টা ঠিক কী না, তা নিয়ে নিজেই খোলসা করলেন বঙ্গকন্যা।

‘জওয়ান’-এর নতুন ঝলক নিয়ে আজ ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, “অনেক মাথা খাটিয়ে, ভাবনাচিন্তা করে এই সংলাপ লেখা হয়েছে শুধু শাহরুখ খানের জন্য। আমার ভাল-মন্দ সবকিছুর যে সঙ্গী সুমিত অরোরা ,তার সঙ্গে মিলে এই কাজটা করেছিলাম। সুমিত ‘জওয়ান’ ছবিটির সংলাপ লিখেছে এবং বলা বাহুল্য, দুর্দান্ত সাফল্য পেয়েছে। আমি দেখেছি, সুমিত কীভাবে নিজের প্রাণ ঢেলে, খাটনি করে নায়কের জন্য সংলাপ লিখেছে দিনের পর দিন। ২ বছর ধরে ও এই প্রোজেক্টটার জন্য খেটেছে। আমি ওকে শাহরুখ স্যারের ফ্যামিলি ম্যান হয়ে উঠতে দেখেছি। তোমার জন্য আমার ভীষণ গর্ব হয় সুমিত। ছবির সংলাপে একটা কবিতার প্রয়োজন ছিল। আমি আর সুমিত সেটা নিয়েই কাজ করছিলাম। সুমিত তার আগেই আমায় একটা বিবরণ দিয়েছিল যে কী কী লাগবে। শেষমেষ, শাহরুখ মনে করেছেন, আমি সংলাপ লেখক হিসেবে নাকি সুমিতের থেকেও ভাল! ব্যাস… সবার বাবা বলে দিয়েছেন কিন্তু!”

ঋতাভরীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখে সবাই ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। ঋতাভরী কেবল অভিনেত্রী নন,তিনি আরো অন্যান্য বিষয়ে পারদর্শী।

সম্প্রতি অভিনেত্রীর একটি নতুন গান মুক্তি পেয়েছে। এর আগেও একাধিক গান মুক্তি পেয়েছিল ও জনপ্রিয় হয়েছিল ঋতাভরীর কণ্ঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.