জেলা

বাংলাদেশি নাগরিকের ভারতীয় পরিচয়ে ভোটদানের অভিযোগ বারাসাতে, তদন্তে প্রশাসন

বঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে জোর কদমে চলছে রাজনৈতিক তরজা। এবার ভোটার কার্ড নিয়ে ব্যাপক গরমিলের হদিশ মিলল বারাসাতে। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বাগি গ্রামে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে তীব্র চাঞ্চল্য এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওপর বাংলার নাগরিক ছিলেন রেজাউল মন্ডল। তবে দীর্ঘদিন ধরে ভারতীয় নাগরিকের পরিচয় বসবাস করছেন তিনি। এমনকি তিনি ৩০ বছর আগে বাগি গ্রামের বাসিন্দা শেরফুল মন্ডলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের সময় শেরফুল বুঝতেই পারেননি যে রেজাউল বাংলাদেশের নাগরিক। পরবর্তীতে তাঁদের একে একে তিন সন্তান হয়। পাশাপশি তিনি বিয়ের পর শাশুরিকে ‘মা’য়ের পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করে ভোটদান প্রক্রিয়াতে অংশ গ্রহন করেন বলে অভিযোগ। তবে সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরই আচমকা ওই ব্যক্তি ও তাঁর বড় পুত্র ফিরোজ মন্ডল বাংলাদেশে ফিরে যান। এরপর থেকেই তাঁদের আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না।

এই অভিযোগ নিয়ে সম্প্রতি বাগদার বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে প্রশাসন তদন্ত শুরু হয়। তদন্তে নেমে রেজাউলের কোনো বৈধ ভারতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব সংক্রান্ত নথি মেলেনি। তাঁর ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে নিয়ে সন্দেহ রয়েছে।

বৃহস্পতিবার ছিল রেজাউলের ভোটার তালিকা যাচাইয়ের শুনানি। সেখানে তাঁর অনুপস্থিতির কারণে স্ত্রী শেরফুল মন্ডল হাজিরা দেন, বর্তমানে তাঁর স্বামী ও বড় ছেল বাংলাদেশে রয়েছে। এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে, কীভাবে এতোগুলো বছর ধরে একজন ভিন্ন দেশের নাগরিক হয়ে সরকারি পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে ভারতীয় নাগরিকের ছদ্মবেশে বসবাস করলেন? এই ঘটনার নেপথ্যে কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.