অনেকবার বিদেশযাত্রা করা প্রসঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গতকাল অর্থাৎ রবিবার নন্দীগ্রামে শুভেন্দুর উবাচ, ‘কয়লা ভাইপো ২০১৪ সালে সাংসদ হয়েছেন। আর ২০১৫ সাল থেকে ২৬ বার তিনি বিদেশ যাত্রা করেছেন। তার বিমান সফরের বিস্তারিত টুইট করেছি। আমারও ডিপ্লোমেটিক পাসপোর্ট আছে। ইউরোপ তো দূরে থাক, কাঠমান্ডু, ঢাকা পর্যন্ত যাইনি! আমার পাসপোর্টে কোথাও ছাপ নেই।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়েও বিরোধীরা আগাগোড়া তোপ দিয়েই আসছেন।বিশেষত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে। বিদেশ থেকে লগ্নি টানতে আদৌ কতটা সক্ষম হবেন মুখ্যমন্ত্রী, সেইসব প্রশ্ন তোলাও হয়। তার পালটা জবাব দিতে ছাড়েনি তৃণমূলও। তরজা অব্যাহত।







