জেলারাজনীতি

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার এবার বারাসাতের বিজেপি নেতা।

শুক্রবার বারাসাত নবপল্লী এলাকা থেকে গ্রেফতার হয় জ্যোতির্ময় দে। সূত্রের খবর, ওই অনুপ্রবেশকারীকে পুলিশি হেফাজতের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে ইন্দ্রজিৎ দে নামক এক ব্যক্তির নাম। যিনি জ্যোতির্ময় কে ভারতে আসার পর পরিচয়পত্র সহ পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন। আর তার হদিস পেতেই বারাসাত তরুণ সংঘ থেকে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করে জ্যোতির্ময় দেকে। সূত্রের খবর এই জ্যোতির্ময় দের সঙ্গে সমীর দাসের ঘনিষ্ঠতা ছিল এবং যার জেরে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার আধার প্যান কার্ডের মতন যাবতীয় পরিচয় পত্র বেআইনিভাবে তৈরি করে দিতে এই ইন্দ্রজিৎ দে। রবিবার বারাসাত আদালতে বিচারপতি ইন্দ্রজিৎ দের ৩ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত এই ইন্দ্রজিৎ দে বিগত পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে বারাসাত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.