জেলা

নদীয়ায় দলিয় প্রার্থীর সমর্থনে প্রচারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

সামনে লোকসভা নির্বাচনে দলীয় সংগঠনকে মজবুত করতে বিশেষ নজর সিপিআইএম নেতৃত্বর। মঙ্গলবার সন্ধ্যায় নদীয়া রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলকেশ দাসের সমর্থনে নির্বাচনী কর্মী সভা এবং রেলি তে অংশগ্রহণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নদীয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী কর্মীসভা করেন বিমান বসু। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলকেশ দাস সহ একাধিক শীর্ষস্থানীয় সিপিআইএম নেতৃত্বরা। এদিন কর্মীসভা থেকে তৃণমূল এবং বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন বিমান বসু। নাগরিকত্ব সংশোধনী আইনেও সরব হলেন তিনি। তবে একযোগে বিজেপি এবং তৃণমূলকে একে অপরের পরিপূরক বলেও অভিহিত করেন বামফ্রন্ট চেয়ারম্যান। যদিও এ বছরের লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে বামেদের ভোটই বেশি হবে এবং তারাই জয়লাভ করবে বলে আশাবাদী বিমান বসু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.