সাম্প্রতিক কানাডার বুকে চালু হয়েছে ক্যাপস ক্যাফে। অভিনেতা কপিল শর্মা ও তার সহধর্মিনী গিনির উদ্যোগে চালু হয়েছে এই ক্যাফে। সেখানেই এবার চলল দুষ্কৃতী হামলা। এলোপাথাড়ি গুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই তারকা দম্পতির ক্যাফেতে। ভাইরাল দুষ্কৃতি হামলার ভিডিও।
বেশ কয়েক বছরের পরিশ্রমের পর কানাডার বুকে একটি ক্যাফে চালু করেছেন অভিনেতা কপিল শর্মা ও তার স্ত্রী। যার নাম রাখা হয়েছে ক্যাপস ক্যাফে। তারকার এই ক্যাফে উদ্বোধনের পর মানুষের ভিড় দেখা গিয়েছিল চোখে পরার মতো। পাশাপাশি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন সেলুলয়েডের এক ঝাক তারকা। এমনকি সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা গিয়েছিল এই ক্যাফের সমস্ত ছবি। এবার সেখানেই দেখা গেল দুষ্কৃতী হামলা। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। প্রশ্নের মুখে তারকার নিরাপত্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, আচমকা ক্যাপস ক্যাফের সামনে একটি গাড়ি দাঁড়ায়। তারপর সেই গাড়ি থেকেই এলো পাথরে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর বন্দুকবাজরা এলাকা থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আসতেই ক্ষণিকের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এবার প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এমনকি পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে নায়ক কে হুমকি দেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালাতে পারে দুষ্কৃতীরা।
পাশাপাশি এই ঘটনা নায়কের জন্য ব্যক্তিগত টার্গেটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে এই নাশকতার নেপথ্যে কি কারণ লুকিয়ে রয়েছে। এছাড়াও কে বা কারা এই হামলা চালিয়েছে তাদেরকেও খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। বর্তমানে পুরো এলাকা নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ প্রশাসন।







