সামনেই আসন্ন লোকসভা নির্বাচন, নির্বাচন এর আগেই বিজেপি দল ছাড়লো পূর্ব মেদনীপুরের জেলা পরিষদের সদস্য বুলুরানি করন। শুক্রবার বিকেলে তমলুকের দলীয় কার্যালয়ে তৃণমূল এর পতকা তুলে নেন তিনি।সেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর এর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক, জেলা মুখপাত্র তন্ময় ঘোষ, এছাড়াও প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল। দলের নতুন পার্থি কে স্বাগত জানায় তারা।
নতুন তৃণমূল নেত্রী বুলুরানি জানান বিজেপি তে থেকে উন্নয়ন এর কাজ করতে পারছিলাম না। তৃণমূল এ থেকে মানুষ এর জন্য কাজ করতে চাই। এর আগেও বিজেপি ছেড়ে তৃণমূল এ আসার ঘটনা নতুন নয়, আবার তৃণমূল ছেড়ে বিজেপি তে আসার ঘটনাও এখন স্বাভাবিক। কিন্তু প্রশ্ন একটাই যারা নিজের দল কে ভালোবাসতে পারছে না তারা কি সত্যিই জনগন এর উন্নয়ণ এর জন্য কাজ করবে? না এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প। সত্যিই কবে সুদিন ফিরবে পশ্চিমবঙ্গে সেই আসা তেই রয়েছে গোটা রাজ্যবাসী।







