পূজোর আগেই আকাশে থাকবে ঝলমলে রোদ, জানালো আবহাওয়া দপ্তর। আজ বিকেল থেকেই অনেকটা বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে এখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সূত্রের খবর, আজ বিকেলে নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশে ঢুকে ২৪ ঘণ্টার মধ্যেই শক্তি হারিয়ে ফেলবে।
হাওয়া অফিস সূত্রে খবর, গতকাল থেকেই দক্ষিণবঙ্গের মানুষ রোদের মুখ দেখতে পারবে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। কিন্তু বেলা যত বাড়বে, বৃষ্টির পরিমাণ তত কমে আসবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কাল থেকে কলকাতার আবহাওয়ায় দারুন পরিবর্তন আসবে বলে খবর সূত্রের। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিস্থিতিতে অস্বস্তি বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।







