সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী।
পড়াশোনা করে চাকরি এখন অলিক কল্পনা। তাছাড়া চাকরিতে স্বাধীনতা নেই, সৃজনশীলতা নেই। তাই নদিয়ার শান্তিপুর শহরের বাসিন্দা সৌম্যদীপ মন্ডলের ইচ্ছে শিল্পকর্মের মাধ্যমে স্বনির্ভর হওয়া।
শান্তিপুর কলেজ থেকে স্নাতক হয়ে নিজের ইচ্ছে বা স্বপ্নকে পূরণ করতে ছোট প্রতিমা বানানোয় কাজে লেগে পড়েছেন তিনি।
পারিবারিক সুত্রে কুম্ভকার নয় সৌম্যদীপ। তার বাবা সন্দীপ মন্ডল পেশায় একজন তাঁত শ্রমিক। পরিবারের কেউ কখনও এ ধরনের শিল্পকর্মের সঙ্গে যুক্ত ছিল না। আঁকা শিখলেও প্রতিমা বানানো তার কাছে দেখে শেখা। প্রতিমা শিল্পীদের ঠাকুর বানানো দেখেই শিক্ষা লাভ। আর তাতেই ভরসা করে, একটি করে রাধা কৃষ্ণ, কালী, চারটি গোপাল এবং তিনটি সরস্বতী বানিয়ে ফেলেছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভর করে জেলা পেরিয়ে পৌঁছেছিল কলকাতায়। আর তাতেই খানিকটা সাহস পেয়েছিলেন তিনি।
এভাবেই সৌমদীপের তৈরি ছোট প্রতিমা পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
বর্তমানে ব্যাস্ত দুর্গা প্রতিমা নির্মাণের কাজে, প্রতীক্ষা বিক্রির। বাবা মার একমাত্র সন্তান হওয়ার কারণে, উপার্জনের চিন্তাভাবনা শুরু করেছেন ইতিমধ্যেই । তবে ঘর সাজানো সৌখিন মানুষের সংখ্যা বাড়ছে। যার ফলেই দিনের পর দিন বাড়ছে প্রতি ঝোঁক।
তবে এবারের যে প্রতিমা অর্ডার পেয়েছে, তা যাবে কলকাতায়, কিছু বাড়ীতে বিগত বেশ কয়েক বছর যাবত এ ধরনের ছোটো ঠাকুরই পূজিত হয়ে আসছে। সৌম্যদ্বীপ স্বপ্ন দেখছে তার শিল্প কর্মকে নিয়ে।







