রাজনীতিরাজ্য

রাজ্যে এবার বোনাস-বিতর্ক, বোনাস বৈষম্য নিয়ে প্রতিবাদ খোদ শুভেন্দুর

পূজো দোরগোড়ায়। আর এই উপলক্ষে সরকারী কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে দূর্গাপূজোর বোনাস। আর এবার বোনাস- বিতর্ক। এদিন x হ্যান্ডেলে ২ টি ছবি পোস্ট করে দাবি করেন কলকাতার সিভিক ভলান্টিয়ারদের ৫ হাজার ৩০০ টাকা করে পুজোর বোনাস দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসের পরিমাণ মাত্র দু’হাজার টাকা।
আর এই পোস্ট ঘিরেই তৈরী হয়েছে জল্পনা। কেনো এই দ্বিচারিতা, বৈষম্য।

রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী একই পদে থাকা সত্ত্বেও আলাদা আলাদা বোনাস দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখেছেন,” কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশত টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনো বৈষম্য চলবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.